বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় হতদরিদ্র প্রায় ৩ শত নারী-পুরুষ রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষুধ প্রদান করা হয়েছে।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখা উদ্যোগে (২৫ ফেব্রুয়ারী) শুক্রবার উপজেলার ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমৃদ্ধি ফ্রী স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় ৩ শতাদিগ হতদরিদ্র নারী-পুরুষ রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষুধ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. পিযুস কুমার দে, ও ডা. নাজমুল হাসান।
উক্ত ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখার কো-অডিনেটর মো. মতিউর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস, স্বাস্থ্য সেবিকা জলি নাথ ও সুজাতা মালাকার প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper