ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন এ সিলেট গ্যাস ফিল্ড এর পক্ষ থেকে বড় ইসবপুর গ্রামে গরিব ও হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে । সোমবার দুপুর সিলেট গ্যাস ফিল্ড এর পক্ষ থেকে উমরপুর ইউনিয়ন এর ৮নংওয়ার্ড এ নগদ অর্থ বিতরণ করা হয়।দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন পিয়ার মিয়ার সার্বিক তত্ত্বাবধানে , বড়ইসবপুর গ্রামের নব নির্বাচিত মেম্বার মুকিদ মিয়া পরিচালনায় একশত বিশজন
গরিব ও হতদরিদ্র মানুষের মধ্যে এক হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন আক্কাস মিয়া সহ আরো অনেক।
Sylhetnewsbd Online News Paper