মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধি: বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানকে সামনে রেখে বড়লেখায় জাতীয় বীমা দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
(১মার্চ) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সাংবাদিক আব্দুর রব, বীমা কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ, দিলীপ দে, বাহার উদ্দিন, আতিকুর রহমান, মাহতাব উদ্দিন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper