ওসমনীনগর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী হাফেজ মাও. সাব্বির আহমদ সবুর এর অর্থায়নে এবং সাংবাদিক ইউনিয়নের ব্যবস্থাপনায় শতাধিক বন্যার্ত পরিবারে চিড়া,মুড়ি,তেল,চিনি,লবন,পেয়াজ,ঔষধ দিয়ে একটি করে শুকনো খাবারের প্যাকেট প্রদান কার হয়।
আজ ২৭ জুন সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলীপুর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী, অর্থ সম্পাদক কে এম রায়হান, সদস্য সৈয়দ মুসলেহ উদ্দিন, শাহ সাজু, পশ্চিম পৈলনপুর ইউপি নিকাহ রেজিস্টার সহকারী মাওঃ সৈয়দ ফয়ছল আহমদ, স্থানীয় আখতার মিয়া, আসাদ মিয়া, বেলাল মিয়া, কাওছার আহমদ, জিবলু মিয়া প্রমূখ।