বড়লেখায় বন্যার্ত মানুষের পাশে জেলা পুলিশঃ ৭০০ পেকেট ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বড়লেখায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৭০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।

(২৬ জুন) রোববার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি ও তালিমপুর ইউনিয়নের হাল্লা ও ইসলামপুরসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, মৌলভীবাজার জেলা পুলিশ বন্যা পরিস্থিতি মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগে আইনশৃঙ্খলা রাক্ষায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বন্যার্ত মানুষেকে সহায়তা, দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর জন্য ‘বন্যা মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। এছাড়া প্রতিটি থানায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ৪ হাজার ৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী, ৭ হাজার ৯০০ প্যাকেট শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও বিভিন্ন সময়ে ১০ হাজার বন্যা দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।