মস্তফা উদ্দিন,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি: সাম্প্রতিক সৃষ্ট বন্যায় মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়লেখা উপজেলার ১০ টি ইউনিয়ন। বন্যার পানিতে প্লাবিত হয়েছে উপজেলার ২০০ শতাধিক গ্রাম। এতে প্রায় দেড় লাখের বেশি মানুষ রয়েছে পানি বন্দি। গত ১৫দিন ধরে বন্যার পানির সঙ্গে বেঁচে থাকার যুদ্ধ করছে পানিবন্দি মানুষ। বন্যাদুর্গতদের জন্য ৫০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্র গুলোতে প্রায় ৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এতে বিশুদ্ধ পানি আর খাবার সংকটে রয়েছে পানি বন্দি মানুষ।
এমন পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের আহবানে বন্যায় ক্ষতিগ্রস্ত বড়লেখায় খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাড়িয়েছে উত্তরা ৪ নং সেক্টর কল্যান সমিতি।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মির নাহিদ আহসানের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উপজেলার তালিমপুর ও বর্ণী ইউনিয়নের খাদ্য সংকটে থাকা ৪ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, নারী শিক্ষা একাডেমির অধ্যক্ষ একে এম হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উত্তরা ৪ নং সেক্টর কল্যান সমিতির ভাইস প্রেসিডেন্ট মর্তুজা আলী, সদস্য লুৎফর রহমান সাংবাদিক মস্তফা উদ্দিন, সমাজ সেবক আব্দুল কুদ্দুছ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper