মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বড়লেখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ মাছে ভরবো দেশ, “বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, প্রেসক্লাবে সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট গোফাল দত্ত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরিফ,জালাল আহমদ, মস্তফা উদ্দিন, বড়লেখা রেঞ্জের বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস প্রমূখ।
সভায় মৎস্য কর্মকর্তা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং, লিপলেট সহ ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান, নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের প্রশিক্ষণ, মৎস্য উপকরণ বিতরণ, হাওর এলাকায় অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper