বড়লেখায় শিক্ষাবৃত্তি পেল অস্বচ্ছল-মেধাবী ২ শিক্ষার্থী

বড়লেখা,প্রতিনিধি: বড়লেখা উপজেলায় উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অস্বচ্ছল ও মেধাবী ২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখা।

বুধবার(২০ জুলাই) দুপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখা অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই শিক্ষার্থীর হাতে চেক তুলেদেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসের বাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্ত্তী, পদক্ষেপের এরিয়া ম্যানেজার মো. মুজিবুল হক, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল চন্দ্র দাস, ইউপি সদস্য আব্দুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মো. মতিউর রহমান।

অনুষ্ঠানে দাসের বাজার আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী হেপী রাণী দাস ও নারী শিক্ষা একাডেমির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিতালী রাণী দাসকে ১২ হাজার টাকা করে ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।