মস্তফা উদ্দিন,বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪২১ বীর মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড।
বুধবার(১০ আগষ্ট) দুপুরে ১২ ঘটিকার সময় উপজেলা প্রশাসন বড়লেখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রপিকুল ইসলাম সুন্দর,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন,থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা,কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, তালিমপুর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, মুক্তিযোদ্ধা সফিক উদ্দিন আহমদ প্রমুখ।
বড়লেখা উপজেলায় বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৪২১ জন। তার মধ্য জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা ১৮৫ জন এবং মৃত মুক্তিযোদ্ধা ২৩৬ জন। জীবিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত মুক্তিযোদ্ধারা শুধু সার্টিফিকেট পায়। মৃতদের পরিাবরের সদস্যরা সনদপত্র গ্রহণ করে এবং জীবিতরা উপস্থিত থেকে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড নিজে গ্রহন করে।
Sylhetnewsbd Online News Paper