- সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন এন্ড ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে ত্রি বার্ষিক নির্বাচনে শামিম, সার্জন, ইলিয়াস প্যানেল নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর উদ্যােগে আনন্দ উদযাপন ও মিষ্টি বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয় রোববার উপজেলার স্থানীয় উমরপুর বাজারে অনুষ্টানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, উমরপুর ইউনিয়ন এন্ড ডেভোলাপমেন্ট যুক্তরাজ্যে ভিত্তিক সংঘটন হলেও তারা দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এবারের ত্রী বার্ষিক সম্মেলনে নতুন প্যানেল জয়ি হওয়ায় তাদের কার্যক্রম আরো ত্বরান্বিত হবে।

- অনুষ্টানে উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আফজালুর রহমান চৌধূরী নাজলু,উমরপুর ইউনিয়ন এর চেয়ারম্যান গোলাম কিবরিয়া,উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দবির মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ,আজিজুর রহমান নানু,সাকেক মেম্বার মোবাশ্বের আলী,সাবেক মেম্বার তকলিছ মিয়া,সাবেক মেম্বার মাসুদ আলী,রাজু আহমেদ, আক্তার আলী, ডাঃ বাবুল,মোঃ ফাহাদ হোসেন, ইসমাইল,শামিম আহমেদ,নজরুল মিয়া,সহ আরো অনেকে।
Sylhetnewsbd Online News Paper