ওসমানীনগর প্রতিনিধি ::সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের শিউলি রানি দাশ (১৯) টাকার অভাবে রয়েছে চিকিৎসা বঞ্চিত। সে খালপাড় কাপন গ্রামের মৃত নির্মল রবি দাশের মেয়ে।
জানাযায় , শিউলি সমাজ সেবা অধিদফতরের এতিম ও প্রতিবন্ধি মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাতার কাপন মৌলভীবাজার এর সার্টিফিকেট ইন বিউটিফিকেশন এর একজন প্রশিক্ষণার্থী।সে চলতি বছরের গেলো এপ্রিল মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে চিকিৎসা করানো হয়।পরবর্তিতে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাকালীন সময়ে ডাক্তারদের পরামর্শে ঢাকা ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন চিকিৎসা শেষে জানা যায় তার হার্টের দুটি বাল্ব নষ্ট হয়ে গেছে।
ডাক্তারদের পরামর্শ অনুযায়ী , তার হার্টে পেস মেকার প্রতিস্থাপন করতে হবে। পেস মেকার প্রতিস্থাপন করতে হলে তার প্রয়োজন প্রায় চার লক্ষ টাকার। যা শিউলি এবং তার পরিবারের পক্ষে জোগাড় করা কখনো সম্ভব নয়।
শিউলি এবং তার পরিবারের আবেদন সরকার কিংবা সমাজের ভিত্তবান কেউ যদি তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেন তাহলে প্রান ফিরে পাবে সে। এবং স্বাভাবিক জীবনে ফীরে আসবে।
শিউলি রানি দাশের সাথে যোগাোগের জন্য মোবাইল নাম্বার =০১৩১৮৪১৬৬১৯ ০১৭৭৬৪৯৪১২২ ।এই নাম্বারে বিকাশ রয়েছে।
Sylhetnewsbd Online News Paper