আহমেদ সফির: দক্ষিণ ছাতকের জালালপুর-টু লামা রসুলগঞ্জ (হাজী আবুল খয়ের সড়ক) রাস্তার জালালপুর টার্নিং পয়েন্ট এখন ভয়াবহ রুপ ধারন করেছে।
যে কোন সময়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা|ফলে মারাত্মক ঝুকি নিয়ে রাস্তার টার্ণিং পয়েন্ট
অতিক্রম করতে হচ্ছে যাত্রীদের|গাড়ী গুলো খুব সতর্কতার সাথে সংকীর্ণ জায়গার মধ্যে মোড় নিচ্ছে|যে কোন সময় গাড়ী উল্টে অনেক প্রাণহানি ঘটতে
পারে|এ যেন এক মৃত্যু ফাদ|”একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না”কথাটি গাড়ীর পিছনে লেখা থাকলেও সে কান্না থামানোর বা দেখার জন্য কেউ এগিয়ে আসছেনা|এতে দক্ষিণ ছাতক বাসী হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছেন|
২০১৫ সালের আগস্ট মাসে “দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট” সামাজিক সংগঠন এর মাধ্যমে এলাকার জনসাধারণ কে সাথে নিয়ে এই রাস্তার সংস্কারের দাবীতে
মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল|হাজার হাজার মানুষের যাতায়াত এর এক মাত্র এই রাস্তার বেহাল অবস্থার সংস্কারের জন্য
মাননীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এর জন্য ধারাবাহিক প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। যার
ফল শ্রুতিতে লোক দেখানো সামান্য কিছু কাজ করা হয়|ফলে সমস্যার সমস্যাই থেকে যায়|বড় ধরনের প্রাণঘাতি কিছু ঘটার আগেই রাস্তাটি সংস্কারের জন্য
মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক ও দক্ষিণ ছাতকের কৃতি সন্তান স্বনামধন্য উপজেলা চেয়ারম্যান জনাব অলিউর রহমান চৌধুরী বকুলের সার্বিক
সহযোগীতা কামনা করেছেন দক্ষিণ ছাতক বাসী|
Sylhetnewsbd Online News Paper