হাসান পাটোয়ারী রিপনের শয্যাপাশে জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে।

চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে বুধবার(২৪জুলাই) সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে যান সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র নেতা শেখ নুরুল ইসলাম, সালাউদ্দিন আহমদ, জিএম আজম, তোফায়েল আহমদ, কামরান আহমদ, আহমদ ফেরদৌস সাকা, খালেদ রাজা, কামরুল হাসান চৌধুরী তুহিন, রাজিব আহমদ, হুমায়ূন আহমদ, সৈয়দ আলী, ইরফান সাকিব, জাহিদুল ইসলাম, শাহরিয়ার আশফাক শাহী, আমিরুল ইসলাম খান জিহাদ, কামরুল ইসলাম খান মিটু, আরমান হুসেন।

নেতৃবৃন্দ এসময় তাঁর শারিরীক খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনার জন্য আল্লাহ তায়ালা’র কাছে প্রার্থনা করেন।