শামছুজ্জামান এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা: আদালতের বিজ্ঞপ্তি

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সাংবাদিক জুয়েলের চেক ডিজওনার মামলায় মৌলভীবাজার উপজেলার জগৎসি গ্রামের শামছুজ্জামান(সুমন) এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে।

গত ২০১৪ সালের ৬ এপ্রিল গ্রেফতারী পরোয়ানা জারী হলেও পূনরায় গত ৩১ই আগষ্ট ২০১৬ইং তারিখ বুধবার আদালত প্রত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত শামছুজ্জামান(সুমন),গ্রেফতার এড়াইবার জন্য পলাতক বা আত্মগোপন করছেন। সেহেতু ফৌজদারি কার্যবিধির ৩৩৯-বি(১)ধারার ক্ষমতা বলে বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়, অন্যথায় আসামির অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন হবে।

জুয়েল জানান, মৌলভীবাজার উপজেলার জগৎসি গ্রামের আজিজুর রহমানের ছেলে শামছুজ্জামান(সুমন)। তিনি সিলেট নগরীর নেহারীপাড়া(আখালিয়া) এলাকার মো: মর্তুজ আলীর ছেলে মো: জুয়েল আহমদের কাছ থেকে চেকের বিনিময়ে নগদ এক লাখ পঁচানব্বই হাজার দুইশত পঁঞ্চাশ টাকা নেন। তার দেয়া পূবালী ব্যাংক জুগিডহর শাখার মৌলভীবাজার এর সঞ্চয়ী হিসাব নং ১৩৭-২ এর ৮৮১৬৪৭৫ নং চেক খানা বাদী জুয়েল আহমদ তার নামীয় ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার সঞ্চয়ী হিসাব নং ১১৮৭১ এ ১২ই মার্চ ২০১২ইং তারিখে নগদায়নের জন্য উপস্থাপন করিলে অপর্যাপ্ত তহবিলে মন্তব্যে ফেরত আসে। পূনরায় আরও দু-বার নগদায়নের জন্য উপস্থাপন করিলে টিক একি মন্তব্যে ডিজওনার হয়।

বাদী জুয়েল আহমদ আসামীর মিথ্যা আশ্বাসে প্রতারিত হইয়াও যোগাযোগ করিলে বাদিকে ভুল বোজানোর চেষ্টা করে। আরও কিছুদিন অপেক্ষা করেও কোন সদূত্তর না পাওয়ায় ৯০ দিনের মধ্যে নিগোশিয়েবল ইন্সট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিলেট) শামছুজ্জামান(সুমন) বিরুদ্ধে মামলা করেন। যাহার মামলা নং সি-আর ৯২৪/১২ইং।

আদালত থেকে বার বার ওয়ারেন্ট ইস্যু হলেও অভিযুক্ত শামছুজ্জামান(সুমন) গ্রেফতার এড়াইবার জন্য পলাতক বা আত্মগোপনে থাকার কারনে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। কয়েকবার আদালত কর্তৃক তলব করলেও তিনি আদালতে জবাব দেননি।