হেলাল আহমদ হেলাল, ছাতক প্রতিনিধি: ছাতকে কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্তৃক ঝাড়– ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনার আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সোমবার ৫ম শ্রেণীর শিক্ষার্থী মিজানুর রহমানকে কচ্ছপাকৃতির পাঁজাকূলো করে পিঠে সজোরে থাপ্পড় দেয়ায় সে অজ্ঞান হয়ে পড়লে তার থলের বেড়াল বেরিয়ে পড়ে। কিন্তু রহস্যজনক কারনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছেনা বলে অভিযোগ রয়েছে।
সোমবার প্রধান শিক্ষক আশিকুর রহমানের বিরুদ্ধে অভিবাবক মাহমুদ আলম লিখিত অভিযোগ করলে মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসারের কাছে কমিটি ও অভিবাবকরা এসে তার অপসারণ দাবি করেন।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের ঝাড়– ও লাঠি পেটাসহ অব্যাহত শিশু নির্যাতনের ঘটনায় অনেকে লেখাপড়া ছেড়ে দিলেও অন্যান্যরা হয়েছেন বধিরসহ পঙ্গুত্বের শিকার। ঘটনার পর শিক্ষক জীবনও সুলতান আহমদকে সাথে নিয়ে সব শিক্ষার্থীদের জড়ো করে শিশু নির্যাতনের অব্যাহত ঘটনাগুলো কাউকে না বলতে প্রধান শিক্ষক তাদেরে নিষেধ করেন। এরআগে আখতার হোসেনের পুত্র মোজাক্কির হোসেন রাহী (১০), মিজানুর রহমান (১১)সহ প্রত্যেক শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় কমিটির সহ-সভাপতি নেছার আহমদ, সদস্য পান্না বেগম ও উম্মে হাবিবা, অভিবাবক নূর হোসেন, জামাল উদ্দিন, আব্দুল মতলিব, আখতার হোসেন, কুতুব উদ্দিন, বেলাল আহমদ, ইজাজুল হক, ফুয়াদ আহমদসহ অনেকে শিক্ষা অফিসে উপস্থিত হয়ে ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিয়ে তার অপসারন দাবি করেন।
এ ব্যাপারে সহ-সভাপতি নেছার আহমদ বলেন, কোমলমতি শিশুদেরকে সে পাগলের মতো মারধোর করায় অনেকে বধিরসহ পঙ্গুত্ব বরন করতে চলেছে। তাকে পাবনা পাগলখানায় পাঠিয়ে চিকিৎসা নেয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি।
প্রধান শিক্ষক আশিকুর রহমান ঘটনা স্বীকার করে বলেন, ভবিষ্যতে এধরনের ঘটনা ঘটবেনা বলে অঙ্গীকারাবদ্ধ হন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস জানান, ঘটনা তদন্তের জন্যে এটিইও এনামুর রশীদ বাবরকে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার(২৭সেপ্টেম্বর) এলাকাবাসী শিক্ষা অফিসে এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু সির্যাতনের অনেক অভিযোগ করে গেছেন। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ হযরত আলী বলেন, ছাতকসহ বিভিন্ন উপজেলায় শিক্ষক কতৃর্ক শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দেয়া হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেলেই কুমনা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে তিনি আশ্বস্থ করেন।
Sylhetnewsbd Online News Paper