প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় প্রভাষক আটক

ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ফেঁসে গেলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আব্দুল ওয়াদুদ (৩৪) নামে এক প্রভাষক।

সোমবার বিকেলে প্রভাষকের প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা পোস্ট দেখে বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পুলিশে সোপার্দ করে।

আটক আব্দুল ওয়াদুদ বেলকুচি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, প্রভাষক আব্দুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নানা ধরনের কটূক্তি ও পোস্টের বিষয়টি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেনের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে প্রভাষককে কলেজের একটি কক্ষে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানা হেফাজতে নেয়।

তবে আব্দুল ওয়াদুদের পারিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত।