শিবালয়ে শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসূচী পালন

সিলেট নিউজ বিডি ডেস্ক: অবসর ও কল্যাণ ট্রাস্টের নামে বেতনের ১০ শতাংশ টাকা কর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি শিবালয় উপজেলা শাখা।

আজ বুধবার স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। সমিতির সভাপতি নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, তেওতা একাডেমির প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কুটি প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষকবান্ধব বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের ন্যায্য দাবী মেনে নেবেন বলে আশা করছি। অন্যথায় ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।