ছাতকে দোলারবাজার ইউপি যুবসংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের দোলারবাজার ইউনিয়ন জাতীয় যুবসংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ইউনিয়নের কুর্শী-মোহাম্মাদগঞ্জ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দোলারবাজার ইউপি জাতীয় যুবসংহতির আহ্বায়ক রিপন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা জাতীয় যুবসংহতির সংগ্রামী সাধারণ সম্পাদক মো. জুবেদ আলী জুবেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক উপজেলা জাতীয় যুবসংহতির সহ-সভাপতি আব্দুল ছালিক মিলন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবসংহতির নেতা সেলিম হোসাইন, উপজেলা যুবসংহতির চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল আহাদ, উপজেলা যুবসংহতির সদস্য সিরাজুল ইসলাম কালাশাহ, বাবুল আহমদ, আনা মিয়া, জাপা নেতা ডাঃ ইউসুফ আলী, আবদুস সোপান, সুন্দর আলী, ইউনিয়ন যুবসংহতির নেতা আল আমিন, ফয়জুর রহমান, তাজুর রহমান, দিলাফর আলী, আমির আলী, আসিক আলী, আলী নুর, বুরহান উদ্দিন, হেলাল আহমদ প্রমূখ। সম্মেলনে রিপন মিয়াকে সভাপতি ও নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং ফয়জুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে দোলারবাজার ইউনিয়ন জাতীয় যুবসংহতির ৩১সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জুবেদ আলী বলেন, আমরা বিশ্বাস করি নতুন নেতৃত্বের মাধ্যমে এ ইউনিয়নে জাতীয় যুবসংহতির কার্যক্রম আরো তরান্বিত করার মধ্যমে ১৯৯১ এর মতো পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিতে রূপান্তরিত করে আগামী নির্বাচনে জাতীয় পার্টিও মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এসময় বক্তারা সকল অপশক্তিকে প্রতিহত করে একযোগে কাজ করার পরামর্শ দেন।