সিলেট নিউজ বিডি ডেস্ক: “বেশী বেশী গাছ লাগান, পরিবেশ বাচাই, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, নিজে গাছ লাগান, অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করুন। বেশী বেশী গাছ লাগিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রীন ভিউ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সংস্থার সভাপতি মো: তৌফিকুল আলম বাবলু নেতৃত্বে বৃক্ষরোপন সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) শাবিপ্রবি সংলগ্ন ডলিয়াতে এক বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেন।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন অনুষ্ঠানের উদ্বোধন করেন জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান জামিল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, পরিবেশ ও হাওর উন্নয়ন সস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকাস্থ টিটু, গ্রীন ভিউ এর সদস্য এড শহীদুল্লাহ তালুকদার, এড মো. মইন উদ্দিন, প্রভাষক মাসুদ করিম, প্রভাষক আব্দুর রউফ, প্রভাষক মেহেদী হাসান প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper