রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে জামালপুরে উদীচীর মানববন্ধন

সিলেট নিউজ বিডি ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও বর্বর নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি জামালপুর জেলা সংসদ।

মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠি কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর উদীচীর সভাপতি অধ্যাপক আবুল হাসনাত তালুকদার, সাধারণ সম্পাদক পার্থ প্রতীম দে, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম।

এ সময় বক্তারা অবিলম্বে গণহত্যা ও নির্যাতন বন্ধ এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানান।