সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটে এক ব্যবসায়ীকে প্রাননাশের হুমকি দিয়ে চাদাদাবী ও প্রতারণা মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,নগরীর মিরবক্সটুলার আজাদী-৫১ মৃত খুরশিদ আলীর পুত্র জামাল আহমদ(২৭) ও সফিক আহমদ(৩৫)।
জানা যায়, গত ১৮ অক্টোবর বন্দরবাজার মধুবন মার্কেটের ব্যবসায়ী সামচ্ছুজ্জামান লাবলুকে প্রাননাশের হুমকি দিয়ে চাদাদাবী ও প্রতারণা করায় সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন,যাহার মামলা নং-২৭/১৭ইং। জামাল আহমদ(২৭) সফিক আহমদ(৩৫) রফিক আহমদ(৩৮)ও ইলিয়াছ মিয়া(৩৩)সহ আরো অজ্ঞাত ৫ জনকে আসামী করে মামলা করেন। সেই সুত্রধরে জামাল আহমদ ও সফিক আহমদকে পুলিশ গ্রেফতার করে, বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
সিলেট কোতোয়ালি থানার এস আই লোকমান হোসেন আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
Sylhetnewsbd Online News Paper