সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটে মুক্তিযোদ্ধা কন্যা সাজনা হত্যকান্ডের বহুল আলোচিত মামলার পলাতক আসামী শাশুড়ী জমিলা বেগম এখন শ্রীঘরে। বৃহস্পতিবার দুপরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ২য় আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন। ধৃত জমিলা বেগম ওরফে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার দিঘলবাক নোয়াগাঁওয়ের রইছ আলীর প্রথম স্ত্রী।
গত ২০১৬ সালের ২২জুন এ হত্যাকান্ড ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্বামী লিয়াকত ও শাশুড়ী জমিলা বেগম এক কন্যা সন্তানের জননী পুত্রবধূ সাজনা বেগমকে (২৩) হত্যা করে। হত্যার পরে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। ঘটনাটি মিডিয়ায় বহুল আলোচিত হয়ে উঠলে পরে এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়। মামলার আসামী শাশুড়ী জমিলা বেগম দেড় বছর পলাতক থাকার পর বৃহস্পতিবার (১৯অক্টোবর) আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন। নিহত সাজনা বেগম একই এলাকার পুরাণ কালারুকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তজম্মুুল আলীর মেয়ে।
Sylhetnewsbd Online News Paper