ছাতকে সামাজিক বনায়নের মধ্যে অবৈধভাবে ক্রাশার মিল স্থাপন

হেলাল আহমদ,সিলেট নিউজ বিডি: ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর লালপুল ব্রীজ এলাকায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়নের ভূমিতে অবৈধভাবে ইট-বালুর জমজমাট ব্যবসা করছে একটি মহল। সওজের সাথে অবৈধ লেনেদেনের মাধ্যমে প্রকল্পের ভেতরেই বসানো হয়েছে একটি ক্রাশাসার মেশিন। যদিও এসব ভূমি সামাজিক বনায়নের জন্য অংশীদারিত্বের ভিত্তিতে লিজ নিয়ে গাছের বাগান করা হয়েছে। এ

তে পরিবেশের ভারসাম্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে বলে জানা গেছে। অভিযোগে জানা যায়, ২০০৩সালে মাধবপুর ব্রীজ এলাকায় সওজের ভূমিতে অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় বৃক্ষ রোপন করেন জনৈক ময়না মিয়া, হানিফ আলী ও চমক আলী নামের ৩ব্যক্তি। এখন রোপিত গাছ প্রায় পূর্নতায় রূপ নিয়েছে। অভিযোগ রয়েছে, কতিপয় ব্যক্তি প্রকল্পের কয়েকটি গাছ কেটে এখানে ইট-বালুর ডাম্পিং সাইড তৈরী করে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বসানো হয়েছে একটি মিনি ক্রাশার। ফলে ইট ভাঙ্গা ও বালুর ডাস্টে সবুজাভ বৃক্ষরাজি এখন ধূসর রঙ্গে পরিণত হয়েছে। এছাড়া ব্যস্ততম এসড়কের উপর ইট-বালুর ব্যবসা করায় যাতায়াতের ক্ষেত্রে জনসাধারণ চরম দূর্ভোগে পড়েছেন। বন্ধ হয়ে পড়েছে নদীতে আসা যাওয়ার রাস্তা। এক্ষেত্রে সওজ কর্তৃপক্ষ রহস্যজনক নীরবতা পালন করায় জনমনে অসন্তেুাষ ছড়িয়ে পড়েছে।

এব্যাপারে ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী রমজান আলী জানান, এখানে অংশীদারিত্বের ভিত্তিতে বৃক্ষরোপণ প্রকল্পের গাছ কাটার ব্যাপারে তিনি অবহিত নন। তবে অবৈধভাবে সওজের ভূমিতে ইট-বালু রেখে ব্যবসা করার বিষয়ে তিনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।