সিলেট কল্যাণ সংস্থার স্বাগত যুব শোভাযাত্রা

সিলেট নিউজ বিডি ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট বিভাগের আত্মকর্মী, যুব সংগঠক ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র সহযোগিতায় ও প্রচারে আগামী ১ নভেম্বর বুধবার “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০১৭ উদ্যাপন করা হবে।

জাতীয় যুব দিবস ২০১৭ সফলভাবে উদযাপন উপলক্ষ্যে সোমবার(৩০অক্টোবর) সকাল সাড়ে ৯ ঘটিকায় সিলেট মহানগরীর কাজীর বাজার সেতুর উত্তর পার্শ্বে যুব গণজমায়েত ও সকাল সাড়ে ১০ ঘটিকায় কাজীর বাজার সেতু হতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, দরগা গেইট পর্যন্ত স্বাগত যুব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে স্বাগত যুব শোভাযাত্রা পূর্ববর্তী যুব গণজমায়েত অনুষ্ঠিত হয়।

যুব গণজমায়েতে বক্তারা বলেন, যুব সমাজকে সবক প্রতিকূলতা পেছনে ফেলে নিজেকে নিয়ে আসতে হবে সামনে। দূর করতে হবে সব ধরণের ভয়, জড়তা, সংকোচবোধ ও হীনস্মন্যতাকে। আপনার অধিকার আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আর সময় নয়, নিজের প্রতিভা ও আত্মসম্মানকে বিসর্জন দিয়ে বিশৃঙ্খলাকারীদের নির্দেশে সমাজে নিজেকে অপরাধী হিসেবে উপস্থাপন করার। এখনি সময়, নিজের পূর্ণ অধিকারকে গ্রহণ করে প্রকৃতভাবে সবার সামনে একজন ব্যক্তিত্বশীল যুব হিসেবে নিজেকে তুলে ধরার। এই সুযোগকে গ্রহণ করতে আগামী ১লা নভেম্বর জাতীয় যুব দিবস ২০১৭ পালণ করা হবে। আসুন, আমাদের চেতনা, ব্যক্তিত্ব, পরিপক্কতা, ধৈর্য্য, আবেদন, সহনশীলতাসহ সবকিছুকে বিনিয়োগ করে জাতীয় যুব দিবস’র প্রকৃত মর্মার্থ ও স্বার্থকতাকে ছড়িয়ে দেই যুব সমাজের মধ্যে বছরের ৩৬৫ দিন। বক্তারা আরো বলেন, যুবদের কার্যক্রমকে আরও বেগবান করতে মাঠপর্যায়ে কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সমৃদ্ধ জনবল সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে স্বতন্ত্রভাবে যুব মন্ত্রণালয় গঠন করা হোক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংস্থা পরিচালনা কমিটির সদস্য গাজী আলমগীর হোসাইনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট্য যুব সংগঠক দরগাহ বাজার ব্যবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজন আহমদ। একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জাতীয় যুব দিবস ২০১৩ এ বিভাগীয় সফল যুব সংগঠকপ্রাপ্ত মোঃ হাসান তালুকদার সোহেল, সংস্থা পরিচালনা কমিটির আহ্বায়ক এ.কে কামাল হোসেন, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ নাজমুল হুসাইন, সুনামগঞ্জ জেলার যুব নেতা হুমায়ূন রশিদ চৌধুরী, মোঃ হাবিবুর রহমান, আরাফাত হোসেন সোহাগ, মোঃ মুখলিছুর রহমান, মোঃ বদরুল ইসলাম, মোঃ আব্দুল মুকিত, মোঃ আব্দুশ শহিদ, মোঃ সুমন ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ খান, তারেক আহমদ, পলাশ আহমদ, শাকিল আহমেদ, খালিক নুর, মোঃ রাহিম আহমেদ, মোঃ রিয়াজ আহমদ, মোঃ মকবুল চৌধুরী, মোঃ সজল আহমদ, মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুল হাননান, মোঃ মিজানুর রহমান রুমন, মোঃ মাইন উদ্দিন, আব্দুল হালিম, মোঃ লিমন হক, রাহিম আহমদ, সুমন আহমদ, মোঃ রুহুল আমিন রুবেল, সাইফুল ইসলাম হিমেল, মোঃ লিলু মিয়া ও মোঃ আব্দুর রব। যুব গণজমায়েত শেষে প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজীরবাজার সেতু হতে বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্ট হয়ে দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে স্বাগত যুব শোভাযাত্রা সমাপ্ত হয়। স্বাগত যুব শোভাযাত্রা পরবর্তী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’র সাহিত্য আসর কক্ষে সিলেট কল্যাণ সংস্থা’র আয়োজনে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র সহযোগিতায় ও প্রচারে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সম্মানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।