ছাতকে আল-মুনীর জামেয়ায় আলোচনা ও দোয়া মাহফিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের জাউয়াবাজার ইউপির আল-মুনীর জামেয়াহ ইসলামিয়াহ (দাখিল মাদরাসা) -এর জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল সোমবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটায় জামেয়ার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও শিক্ষক ইসলাম উদ্দিনের পরিচালনায় দোয়া পূর্ব আলোচনাসভায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মো. নূরুজ্জামান, মাওলানা ইলিয়াস আহমদ, মাসউদুল হাসান লাহিন, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আব্দুস শহিদ, মো. সুরুজ্জামান, হাফিজ মতিউর রহমান, আব্দুল হান্নান, রুমানা আক্তার, হালেমা বেগম ও জহুরা বেগম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাদিয়া হক লিমা, ইসলামী সংগীত পরিবেশন করেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আবু হুমায়রা সূফি। দোয়া পরিচালনা করেন, শিক্ষক মাওলানা আব্দুস শহিদ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী সাদিয়া বেগম।