সিলেট নিউজ বিডি ফেক্সঃ সিলেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছুরিকাঘাতে আবুল হাসনাত শিমু(২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
সোমবার(১জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে তাকে ছুরিকাঘাত করা হয়।
শিমু নগরের আরামবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ(ওসি) গৌছুল হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করে ছাত্রদল। এসময় শোভাযাত্রার সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
একপর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হন। এসময় শিমুকে ছুরিকাঘাত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
Sylhetnewsbd Online News Paper