বড়লেখায় উৎসবের মধ্যে দিয়ে নতুন পাঠ্যপুস্তক বিতরণ

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ির শিক্ষার্থীদের উৎসবের মধ্যে দিয়ে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

অপর দিকে উৎসব মুখর পরিবেশে বড়লেখা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্তান অধিকারি শিক্ষা প্রতিষ্ঠান দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ ও শিশু বরন উৎসব অনুষ্টিত হয়েছে। বই উৎসবে আনন্দ মুখর পরিবেশে সাথে আসেন তাদের অভিভাবকরা।

সোমবার(০১জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ে বই বিতরণ ও শিশু বরণ উৎসবের উদ্বোধন করেন বড়লেখা উপজেলার সহকারী শিক্ষা র্কমর্কতা অরবিন্দু কর্মকার।

অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুমিন আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল করিম এর সন্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিক পটল দাস, ২ নং দাসের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, অভিভাবক সদস্য মোঃ আজিজুর রহমান, ৩নং ওয়ার্ড সদস্য মোঃ মনির উদ্দিন ৬নং ওয়ার্ড সদস্য ইকলাল আহমেদ, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ মজির উদ্দিন প্রমুখ।

ঐদিন সকালে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক উৎসবের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ।

উল্লেখ্য, গত ৬ বছর যাবৎ ধারাবাহিক ভাবে প্রাথমিক পরিক্ষায় শতভাগ সফলতা অর্জন করে আসছে দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ বছর ৬৮ জন ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশ গ্রহন করে এর মধ্যে জিপিএ-৫ পেয়ে শত ভাগ সফলতা অর্জন করে।

এছাড়া পুর্ব শংকর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসের বাজার উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, পাথারিয়া ছোটলিখা উচ্চ বিদ্যালয়, মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়, চান্দগ্রাম উচ্চ বিদ্যলয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত হয়।