সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেলসহ ৪দফা দাবীতে উপজেলা সদর হাসপাতালের সামনে সোমবার(০১জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা এ কর্মবিরতি পালন করেন।
১৯৯৮সালের ৬ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দাবীসমুহ যে ঘোষনা বাস্তবায়নে দেওয়া হয়েছিল অবিলম্বে তার বাস্তবায়ন চেয়েছেন স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন ছাতক শাখার উদ্যোগে কর্মবিরতি পালন কালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জয়দেব নারায়ন ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি অনু কুমার দেব, সদস্য সচিব মো. আমিরুল হক, সাংগঠনিক সম্পাদক সুপার আলী, সদস্য সাদিকুর রহমান, মো. সাইফুল আলম, নিকলেশ দেবনাথ, রজত কুমার দাস, আমিনা বেগম প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper