সিলেট ল’কলেজ প্রতিনিধি,সিলেট নিউজ বিডিঃ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট ল’কলেজ ছাত্রলীগের উদ্যোগে আজ কলেজ ক্যাম্পাসে স্বনামধন্য অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদের উপস্হিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উক্ত আলোচনা সভায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমানের সভাপতিত্বে ও ল’কলেজ ছাত্রলীগ নেতা মাহবুব আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হোসাইন আহমেদ চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক ঝুটন পাল, কৃষি বিষয়ক সম্পাদক ফয়সল তালুকদার, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সৌরভ দাস, ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি বেলাল আহমেদ, উপ- সম্পাদিকা রুপা, ল’কলেজ ছাত্রলীগ নেতা সুমন ইমদাদুল হক, নাসির উদ্দিন সজীব, তুফায়েল হোসেন । উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং রূপকল্প ২১ এবং ৪১ বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের একেক জন নেতাকর্মী একেকজন দিন বদলের কারিগর হিসেবে কাজ করতে হবে। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ অনুকূলে রাখতে সন্ত্রাস ও জঙ্গিবাদরোদে অতীতের ন্যায় ছাত্রলীগের প্রত্যেকটি কর্মীকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে ।
Sylhetnewsbd Online News Paper