নগরীর ৫নং ওয়ার্ডে আমিনুর রহমান পাপ্পুর সমর্থনে মতবিনিময়

সিলেট নিউজ বিডি ডেস্কঃ আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নগরীর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর সমর্থনে হাজারীবাগ যুব সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৬জানুয়ারি) রাতে সিলেট নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ এলাকায় মহানগরীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে হাজারীবাগ, শাহী ঈদগাহ, গোয়াইপাড়া, বড়বাজার ও হোসনাবাদসহ বিভিন্ন এলাকার ভোটারদের অংশগ্রহনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থী ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মো. আইয়ূব মিয়া, এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, এডভোকেট শামীম সিদ্দিকী, শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের মোতাওয়াল্লী আকবর হোসেন সেলিম, সেক্রেটারী মো. মানিক মিয়া ইলিয়াছ, এলাকার বিশিষ্ট মুরব্বী মো. আব্দুল গফুর, সাবেক মেম্বার মো. আলতাব মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম এহিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাদিক আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. ফজলুল হক, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালিক জাকা, বিশিষ্ট মুরব্বী মো. আব্দুল মুতলিব, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, গুলজার আহমেদ, আক্তার হোসেন সিদ্দিকী বাবলু, হাজারীবাগ যুব সমাজের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক রুহেল আহমেদ ইলিয়াছ, সাবেক মেম্বার আব্দুল হান্নান শাহাদাত, বিশিষ্ট মুরব্বী ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমেদ, হাজী মোহাম্মদ আলী কাদর, বিশিষ্ট ব্যবসায়ী মো. মফিজ আহমদ, রায়হান আহমদ। সভায় রাজীব, স্বপন ও শুভ’র যৌথ পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, মো. মিহীর আহমেদ, সাজ্জাদ আহমেদ, আব্দুল আহাদ, শাহাব উদ্দিন, শফি আহমেদ, সুয়েব আহমেদ সুবু, আব্দুল মতিন, তানভীর আহমেদ, স্বপন আহমেদ, সুমন আহমেদ, সাজ্জাদ হাসান শুভ, শাহীন আহমেদ, শাব্বির আহমেদ, দুলাল আহমেদ, শরীফ আহমেদ, শিপন আহমেদ, মনি আহমদ, মখলিছুর রহমান সাজু, ফুকন মিয়া, হাজী আব্দুন নুর, মানিক মিয়া, শামসুজ্জামান স্বপন, মোয়াজ্জিম হোসেন খান, সাদেক, কাইয়ূম, পাপ্পু, শামীম আহমদ, গুলশান আহমদ, সায়েস্তা মিয়া, আব্দুল কাইয়ূম ইরান, হিরা মিয়া, আব্দুল কাইয়ূম, পিয়ারা মিয়া, রুবেল, শাহিন, শামিম, কাউছার, মো. রাজন, মো. মোমিন, লিমন, আব্দুল কাদির, জসিম, রাতু হামিদ, কয়ছর মিয়া, শাহান, সুনেল, জয়নাল প্রমুখ।

সভায় কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান পাপ্পু তার বক্তব্যে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে তাকে সহযোগীতা করার জন্য উপস্থিত সকল ভোটারদের কাছে ভোট ও দোয়া কামনা করেন। সভায় বক্তরা কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান পাপ্পুর উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে তাকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের সহকারী ইমাম হযরত মাওলানা আনোয়ার হোসেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-