সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে এবং জার্নিমেকার জবস এর সহযোগীতায় শনিবার (২৭ জানুয়ারী) নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ার ১০ম তলায় এসএমসিসিআই এর কনফারেন্স হলে সিলেটে নতুন ব্যবসায়ীক উদ্যোগতা তৈরী এবং পুরাতন ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসা পরিচালনার লক্ষ্যে “Training On E-Commerce ” নামীয় “E-commerce, Cloud and Social Media-Effective use of Modern Information Technology to grow your Business” বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
এসএমসিসিআই এর সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে সচিব মো: জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এসএমসিসিআই এর পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী। প্রশিক্ষণ প্রদান করেন মো. আরিফ-উর-রহমান। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট রেঞ্জের বিভাগীয় পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, বিপিএম ও এসএমসিসিআই এর সভাপতি হাসিন আহমদ। প্রশিক্ষণার্থী হিসাবে অংশ গ্রহন করেন কে এ কিবরিয়া চৌধুরী, মো :নাজমুল হোসেইন, মোহাম্মদ মামুন হোসেইন, মো :সিদ্দিকুর রহমান,মো :ফাহিম আল ফজল,জাকিয়া ফেরদৌস জায়গীরদার,আশফাকুর রহমান জায়গীরদার,আবিদুর রহমান জায়গীরদার,মো : জাম্মান আহমদ,তানজিনা রহীম, এসএম মাসুদুর রহমান, মো : মঈনুল ইসলাম মঈন, তাসমিন রুবিনা জামান, শেখ জিনিয়া সুলতানা,ফাইয়াজ আহমদ, মো : শিপন খাঁন, মো : জাকারিয়া ইমরুল, নুসরাত জাহান, কল্লোল কর পুরকায়স্থ, গোলাম কিবরিয়া ফয়ছল,আব্দুল ওয়াদুদ রাজন, মো : সাইফুল ইসলাম,কাজী মওদুদ আহমদ, মো : মন্জুর আহমদ, আল-মামুন আজাদ এবং হাম্মাদ আহমদ। এসএমসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, প্রাক্তন পরিচালক শফিউল আলম চৌধুরী, মাওলানা খায়রুল হোসেন, পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী,আলীমুছ ছাদাত চৌধুরী,মো : ইলিয়াছুর রহমান।
প্রধান অতিথি মো : কামরুল আহসান তার বক্তব্যে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের এই রকম প্রশিক্ষণ কর্মশালার প্রসংশা করেন। তিনি বলেন, নতুন উদ্যোগী ব্যবসায়ী এবং পুরাতন ব্যবসায়ীদের এই রকম প্রশিক্ষণ গ্রহনের মাধ্যেমে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের প্রচার ও প্রসারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসার উন্নয়নে এবং দেশ ও জাতীর উন্নয়নে ভুমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, নিজের এবং ব্যবসার উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নাই। তিনি মেট্রোপলিটন চেম্বারকে ব্যবসায়ীদের উন্নয়নে এরকম আরো বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহবান জানান। সমাপণী বক্তব্যে এসএমসিসিআই এর সভাপতি হাসিন আহমদ বলেন, এসএমসিসিআই প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসায়ীদের কল্যানে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহীকতায় ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধির অংশ হিসাবে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা। আগামীতেও আমরা এরকম প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করব। আগামী মার্চ-২০১৮ মাসে ভ্যাট ও ট্যাক্সের উপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করব। আমরা আশা করছি আমাদের এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীরা উপকৃত হবে এবং নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টিতে ভুমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথি উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
Sylhetnewsbd Online News Paper