ছাতকে সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থার কমিটি গঠন

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড়স্থ ‘সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থা’র কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনের অফিসকক্ষে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, মাওলানা মো. আকিকুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে মো. আবদুর রহমানকে সভাপতি, মো. রাসেল আহমদকে সাধারণ সম্পাদক, মো. এমদাদুল ইসলাম লিলুকে সাংগঠনিক সম্পাদক ও মো. শুয়াইবুর রহমানকে অর্থসম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট ২০১৮-১৯ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি ডা. মো. মঈন উদ্দিন, সহ-সধারণ সম্পাদক মো. শওকত আলী, কার্যনির্বাহী সদস্য মাওলানা মো. আকিকুর রহমান, মো. মোফাজ্জল হোসেন, মো. শাহজাহান, মো. আবদুল গণি ও মো. নুরুল হোসেন। সভায় অন্যান্য বছরের ন্যায় এবারও নবগঠিত কমিটির মাধ্যমে উক্ত সংস্থা দ্বারা পরিচালিত সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।