প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার মিছিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী ৩০ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা সিলেট আগমণ উপলক্ষ্যে ও আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফলের লক্ষ্যে নগরীতে স্বেচ্ছাসেবক লীগের প্রচার মিছিল অনুষ্টিত হয়।

রোববার(২৮জানুয়ারি) বিকেলে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশিদ সুজনের নেতৃত্বে নগরীর ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর নবাব রোড থেকে শুরু করে বন্দর পয়েন্ট, জিন্দাবাজার, চৌহট্রা প্রদক্ষিণ করে ওসমানী মেডিকেল কলেজ এলাকায় সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার সাদিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালাম, লিমন আহমদ, শাহ আলম, খালেদ আজিজ, আহমদ হোসেন মুন্না, আসাদুজ্জামান আসাদ, মতিউর রহমান মতি, মোস্তাক আহমদ, কামরান আহমদ, জাবেদ আহমদ, মাহদী মাহি, শামীম আহমদ, মনির হোসেন, জাকের আহমদ, ছাদিকুল ইসলাম, আফজাল আহমদ, মামুন আহমদ, আব্দুল বাতেন, লায়েছ আহমদ, কুদ্দুছ আহমদ, মো. সিরাজ, মো. ফারুক আহমদ, রাসেল আহমদ, আহমদ ফারুক প্রমুখ।

নিচের লিংকে ক্লিক করে ভিডিও দেখুন:

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন: