মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: নিখোঁজের ১০দিন পর স্কুলছাত্র আব্দুল্লাহ হাসানের (১৫) ছিন্নভিন্ন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌলভী বাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার আরব আলীর নির্জন টিলার ঢালু থেকে উদ্ধার করাহ য় হাসানের খন্ডিত লাশ।
রবিবার (২৮ জানুয়ারি)বেলা দুটার দিকে দুজন নারী ওই টিলা থেকে রেমা (টালি) সংগ্রহ করতে যান। তারা ঘটনাস্থলের কাছে গেলে দুর্গন্ধ পেয়ে সেখান থেকে ভয় পেয়ে ফিরে আসেন। পরে তারা বিষয়টি স্থানীয় লোকজন ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মন্নান কে জানান। (ইউপি)সদ্যস সহ স্থানীয়ভাবে খবর দেয়া হয় বড়লেখা থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৭টার দিকে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ গলিত খন্ডিত লাশ নিয়ে জায় থানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৮ জানুয়ারি) বেলা দুটার দিকে দুজন নারী ওই টিলা থেকে রেমা (টালি) সংগ্রহ করতে যান। তারা ঘটনাস্থলের কাছে গেলে দুর্গন্ধ পেয়ে সেখান থেকে ভয় পেয়ে ফিরে আসেন। পরে তারা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৭টার দিকে লাশ উদ্ধার করে। লাশটি ছিন্নভিন্ন অবস্থায় পড়েছিল। মাথার খুলি এক স্থানে। বিচ্ছিন্ন একটি হাত শরীর থেকে দূরে পড়ে ছিল। ঘটনাস্থল আব্দুল্লাহ হাসানের বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান আব্দুল্লাহ হাসানের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে সেখানে যাই। লাশের মাথা ও হাত বিচ্ছিন্ন। মনে হচ্ছে কাটা। শরীরের মাংস অনেকটাই ঝরে গেছে। লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাত দন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি আব্দুল্লাহ হাসান মোহাম্মদ নগর বাজার থেকে নিখোঁজ হয়। সে উপজেলার মোহাম্মদনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং সিলেটের দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমির নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ হওয়ার পর গত ১৯ জানুয়ারি আব্দুল্লাহর মা নাজমা ইয়াছমিন বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সিলেট নিউজ বিডি ডট কম সহ বিভিন্ন গনমাধ্যমে খবর প্রচার হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:
Sylhetnewsbd Online News Paper