সিলেট নিউজ বিডি ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ দিয়ে গত দু’দিনে অবৈধভাবে আরও ২৮৩ জন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জানা গেছে।
টেকনাফের সাবরাং হারিয়াখালীর সেনাবাহিনী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোনোভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না। কোনো না কোনো সীমান্ত দিয়ে প্রতিদিন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে।
বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৫৯ পরিবারে ২৮৩ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। প্রথমে তাদেরকে সাবরাং হারিয়া সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নিয়ে আসা হয়। এরপর চাল, ডাল, সুজি, চিনি, তেল ও লবণ দিয়ে গাড়িতে করে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।
এদিকে গত বছরের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে সহযোগিতা, এদেশে আশ্রয়, আনায়নে ব্যবহৃত নৌকা ও রোহিঙ্গা দালালসহ প্রায় সাত শতাধিক জনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। আদায় করেছে জরিমানাও। এরপরও রোহিঙ্গাদের এদেশে আসতে সহযোগিতা করছে কিছু অসাধু লোকজন।
Sylhetnewsbd Online News Paper