সিলেট ওসমানী বিমানবন্দরে ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট বিজি ২৪৮ থেকে ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার দুপুর ১১:৩০ মিনিটের সময় সিটের নিচ থেকে এ স্বর্ণের বারের চালান উদ্ধার করা হয়।

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ এ তথ্য জানিয়েছেন।