সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন আ,লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র মরহুম আয়ুব বখত জগলুলের ভাই আয়ুব বখত নাদেল। কেন্দ্র দখল, জালভোট, দাওয়া-পাল্টা ধাওয়া, ভোটের বাক্স চিনতাইয়ের অভিযোগে বিএনপি প্রার্থী সাজাউর রাজা ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করেছেন।
বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেলের দিকে দুই মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেন। পরে সাজাউর রাজা সুমনের পক্ষে জেলা শহরের পুরাতন বাস্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগের প্রার্থী প্রশাসনের সহযোগিতায় আগে থেকে জাল ভোট দিয়ে বাক্স ভরে রেখেছে। এটা নির্বাচনের নামে তামাশা করেছে। রাতভর সরকার দলীয় নেতাকর্মীরা কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে সিল মেরেছে। সাধারণ ভোটারা ভোট দেয়ার আগেই ভোট দেয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে গেছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় জগণের ওপর যে জুলুম চালিয়েছে তা ন্যাক্কারজনক। এমন প্রহসনের নির্বাচন বর্জন করেছে পৌরবাসী।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন বলেন, সাধারণ ভোটারা যাতে নির্বিগ্নে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে লক্ষে সেনাবাহিনীর অধীনে পুনরায় নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, স্বতন্ত্র মেয়র প্রার্থী গণিউল সালাদীন তার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে বলেন, সরকার দলীয় প্রার্থীর লোকজন প্রতিটা কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছে। বিশেষ করে কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর আরপিন নগর পৌর প্রাথমিক বিদ্যালয়ে সরকার দলীয় নেতাকর্মীরা ভোট কেন্দ্রে ঢুকে নৌকা মার্কায় সিল মেরেছে। এভাবে একটি সুষ্ঠ নির্বাচন হতে পারে না। আমি এই নির্বাচন বর্জন করছি।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৫২ ভোট। প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৪৮৫ ভোট। বিএনপি প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন ধানের শীষের প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮০৭ ভোট।
Sylhetnewsbd Online News Paper