টাংগুয়র হাওরে লক্ষাধিক টাকার ভারতীয় বাঁশ জব্দ

তাহিরপুর প্রতিনিধি,সিলেট নিউজ বিডি: টাংগুয়র হাওরে লক্ষাধিক টাকার ভারতীয় বাঁশ জব্দ করেছে টাংগুয়ার হাওড় দায়িত্বরত নৌকার মাঝি ও স্থানীয়রা। টাংগুয়ার হাওর থেকে আবারও ১লক্ষ টাকার ভারতীয় বাঁশ ও ১টি বড় স্টিলের ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে, আজ বৃহসপ্রতিবার বিকাল ৫টায় টাংগুয়ার হাওরের ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা
ইউনিয়নের মাটিরাবন বিজিবি ক্যাম্প সংলগ্ন গুলগাও সিমান্ত এলাকা হতে পাচার করে টাংগুয়ার হাওড় গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় অনুমানিক ৩ হজার পিস ভারতীয় বাঁশ ও ১টি স্টিলের ইঞ্জিল চালিত নৌকা আটক করে টাংগুয়ার হাওড় দায়িত্বরত নৌকার মাঝি ও স্থানীয়রা।

স্থানীদের তথ্যমতে জানা যায়, টাংগুয়ার হাওরের গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে দিয়ে বাশগুলা ইঞ্জিল চালিত নৌকা যোগে পাচার করার সময়,গোলাবাড়ি আনসার এপিসি নয়ন ও সাথে থাকা আনসার সদস্য জাহাঙ্গির মিয়া উৎকুচের বিনিময়ে বাঁশ গুলা ছেড়ে দেয়। সে বিষয়ে নৌকার মাঝি হাসান মিয়া টের পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় বাঁশ গুলো আটক করে আজ সন্ধ্যা টাংগুয়ার হাওড় দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিস্ট্রেট কে অবগত করলে আটক কৃত বাঁশ গুলা ফের গোলাবাড়ি আনসার ক্যাম্পের হেফাজতে নিয়ে যায়। আটক কৃত ভারতীয় বাঁশের আনুমানিক মূল্য ১লক্ষ টাকা হবে।

গোলাবাড়ি আনসার ক্যাম্পের এপিসি নয়নের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলে, তারা বাঁশগুলো জব্দ করেছেন এবং বাঁশ গুলো ভারতিয় কিনা তাদের সন্দেহ আছে।

টাংগুয়ার হাওড় দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিষ্ট্রেট বলেন, এ বিষয়ে তিনি অবগত আছেন, বিষটি তিনি খতিয়ে দেখছেন।