আলোচিত সংসদ সদস্য বদি এখন গায়ক! (ভিডিও)

সিলেট নিউজ বিডি ডেস্ক:‘পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না।’ মাইক্রোফোন হাতে বহুল জনপ্রিয় এ গানটি এবার দরদ দিয়ে গাইলেন কক্সবাজারে আওয়ামী লীগের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি।

তার কণ্ঠে গাওয়া এ গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কালো প্যান্ট ও লাল শার্ট পরিহিত সাংসদ বদি কোনো এক অনুষ্ঠানে গানটি গেয়েছেন। সোয়া ৪ মিনিটের এক ভিডিওতে দেখা যায়, তার গান শুনে মঞ্চে উপস্থিত অনেকে তালি দিচ্ছেন। তবে ভিডিওটি কবে বা কোথায় করা হয়েছে তা জানা যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীসহ সারাদেশে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে শতাধিক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছে কয়েক হাজার মাদকসেবী ও ব্যবসায়ী।

দেশব্যাপী চলমান এ অভিযানে কক্সবাজারের সাংসদ বদিউর রহমান বদিকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। যদিও তিনি বারবার তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে বলেছেন, বদির বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগের প্রমাণ নেই। তবে তিনি জড়িত থাকলে ছাড় দেয়া হবে না।

অন্যদিকে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, কক্সবাজারে আওয়ামী লীগের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি বা আরও প্রভাবশালী হলেও তাকে ছাড় দেয়া হবে না।

তবে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে প্রমাণ ছাড়া ব্যবস্থা নেয়া যায় না, সেই বিষয়টিও জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

সোলসের দিন শেষ। বৃহত্তর চট্টগ্রামের (মূলত কক্সবাজারের) হোলস ব্যান্ডের নতুন গায়ক

Posted by Abu Sufian on Tuesday, 29 May 2018