সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালানো হয়েছে। সোমবার (৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শতাধিক হকার সিটি করপোরেশনে এ হামলা চালায়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সোমবার (৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শতাধিক হকার নগর ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে পরিস্থিতি সামাল দিতে নগর ভবনে নিজের দপ্তরে থেকে মেয়র আরিফ বাইরে বেরিয়ে আসলে শ্রমিকরা তাঁকে লক্ষ করেও ইটপাটকেল ছুড়তে থাকে।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এ ঘটনার প্রেক্ষিতে বিকাল সাড়ে ৫টায় নগর ভবনে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন।

Sylhetnewsbd Online News Paper