ছাতকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ছাতক প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জ থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম মো. জায়েদ মিয়া (৩০)। তিনি ছাতক উপজেলার দীঘলি রামপুর গ্রামের আব্দুল আমিন মিয়ার পুত্র। রোববার দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জের আনিকা অটো ট্রেডার্সের সামন থেকে ৪০পিস ইয়াবাসহ তাকে আটক করে।

উদ্ধারকৃত ইয়াবাসহ জায়েদ মিয়াকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।