মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার হাকালুকি হাওর,সোনাই নদী, জুড়ী নদী ও কন্ঠিনালা নদীতে বৃদ্ধি পাচ্ছে পহাড়ি ঢলের পানি। উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় রাস্তাঘাটে’র উপরদিয়ে প্রবাহিত হচ্ছে ঢলের পানি, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
ভারতের আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বড়লেখার সোনাই নদীর প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ঝুঁকিপৃর্ণ রয়েছে নদী সংলগ্ন নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও চান্দগ্রাম বাজার সহ সংলগ্ন এলাকা।
সরজমিনে দেখা গেছে চান্দগ্রাম বাজারের উত্তর পুর্ব পার্শ্বব দুটি সৃষ্ট ভাঙনে’র স্হানে দুই ফুট জায়গায় ভেঙে গেলেই ঢলের পানিতে নিমজ্জিত হবে স্কুল মাদ্রাসা মসজিদ ও বাজার। ইউনিয়নের কয়েক হাজার মানুষ হয়ে পড়বে পানিবন্দী। যে কোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মঙ্গল বার ঘুরে দেখাগেছে দাসেরবাজার ভায়া আজিমগঞ্জ-বাছিরপুর এলজিইডি রাস্তার তালিমপুর ইউনিয়নের মুরর্শিদাবাদ কুরা এলাকায় দুটি স্থানে ও দাসের বাজার ইউনিয়নের ধর্মদেহী গ্রামের রাস্তা বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় রাস্তাঘাট ও বাড়ি ঘরে পানি উঠেছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও অব্যাহত পানি বৃদ্ধির কারণে যে কোন সময় যানবাহন চলাচল বন্ধ হতে পারে। উপজেলার দাসের বাজার, সুজানগর, তালিমপুর ও বর্নি ইউনিয়নে স্থায়ী বন্যার আশংকা রয়েছে।
সোনাই নদীতে সৃষ্ট ভাঙনে নিজবাহাদুপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সাথে আলাপ কালে বলেন, ভাঙনে স্হান গুলো পরিদর্শন করেছি, প্রতিদিন নদীতে পানি বৃদ্ধির পাচ্ছে, যে কোন সময় বাকি অংশ ভেঙে পানিতে প্রাবিত হয়ে এলাকাবাসীর ব্যাপক ক্ষতি সাধিত হতে পারে, বন্ধ হয়ে যাবে স্কুল,মসজিদ ও মাদ্রাসায় যাওয়া আসা। তাই যথাশীঘ্রই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
Sylhetnewsbd Online News Paper