যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫

সিলেট নিউজ বিডি ডেস্ক: খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ২১ জুন দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।