সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক উপজেলার দক্ষিণ ছাতকের কৃতি সন্তান তরুন সমাজ কর্মী বদরুল আলম লিটনের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে যাত্রা উপলক্ষ্যে বুধবার ২০ জুন সন্ধ্যা ৮ ঘঠিকার সময় হযরত শাহরুশাহ সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলনের সভাপতিত্তে ও যুগ্ন সা: সম্পাদক রুশন মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল ইসলাম আফছর, উপদেষ্টা জনাব ইছুব আলী, মোঃ ফঠিক মিয়া,আফরোজ আলী, যুগ্ন সম্পাদক রুপন মিয়া, সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, প্রচার সম্পাদক সুজাত আলী, কার্যকরী কমিটির মধ্যে যথাক্রমে আওলাদ আলী, সাকত আলী, রেজা মিয়া, তারেক, কয়েছ, মিজানুর, সুনেদ, সবুজ, লুৎফুর, জুবেদ, হাবিব, জুয়েল, তুহিনুর, আক্কাছ, সুয়েব, ইমন, আলী রেজা প্রমুখ।
উল্লেখ্য, ‘বদরুল আলম লিটন’ হযরত শাহরুশাহ সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব সমিতি, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
Sylhetnewsbd Online News Paper