ছাতক প্রতিনিধি,সিলেট নিউজ বিডি: ছাতকে আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী ফারুক হত্যার সুষ্ট তদন্ত করে প্রকৃত দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে ধারন বাজার আঞ্চলিক আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠন। মঙ্গলবার ২৬ জুন দুপুরে ধারন বাজারে অনুষ্ঠিত প্রতিবাদসভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরজক আলী। ছাতক উপজেলা সেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মছব্বির, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার আসকর আলী, আওয়ামীলীগ নেতা মাহমদ আলী প্রমূখ। এসময় ছাতক উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফারুক আহমদ উত্তর খুরমা ইউনিয়নের সন্তান। তার মৃত্যুতে আমরা মর্মাহত ও শোকাহত। আমরা এই হত্যার সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানাই। লাশ নিয়ে কোন রাজনৈতিক ফায়দা লুঠার অপচেষ্টা না করার হুশিয়ারি জানিয়ে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক ও ছাতক উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান বিল্লাল আহমদকে নিয়ে কোন ষড়যন্ত্র ও ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করলে উত্তর খুরমা ইউনিয়নবাসী তা বরদাস্ত করবেনা। জনগনই তা প্রতিহত করবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
এদিকে, আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী ফারুক মিয়া হত্যাকান্ডের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদসভা গত সোমবার সন্ধ্যায় শহরের মন্ডলীভোগস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসন সজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন ধলা মিয়া, প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, অদুদ আলম, আখলাকুর রহমান, সাহাব উদ্দিন সালেহ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দে, উপজেলা আওয়ামীলীগ নেতা কল্যাণ ব্রত দাস, আব্দুল বাছিত চৌধুরী বাবুল, শাহীন চৌধুরী, আফিক আলী, পৌর কাউন্সিলর সুদীপ দে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. ছায়াদুর রহমান ছায়াদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডা. রেদওয়ানুল হক আরজু, আশিক মিয়া, নিজাম মিয়া, নুর উদ্দিন, নুরুল হক, সুন্দর আলী, আব্দুল মমিন, শাহ মোহাম্মদ ইলিয়াছ, শাহীন তালুকদার, মর্তুজা তালুকদার, আনোয়ার হোসেন, লয়লু আহমদ, আজাদ মিয়া মেম্বার, বুরহান উদ্দিন, আসাদ মিয়া, আবুল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা, ফারুক হত্যাকারী এমপি মুহিবুর রহমান মানিকের ভাই, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদসহ জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। এসময় আজ বুধবার বিকেলে নিহত ফারুক মিয়া স্মরণে শহরে এক শোক র্যালী ও দলীয় কার্যালয়ের সামনে শোকসভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
Sylhetnewsbd Online News Paper