সিসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন কামরান

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

বৃহস্পতিবার ২৮ জুন বেলা ১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি। এসময় হাজারো নেতাকর্মীদের নৌকা ও কামরানের নামে শ্লোগান দেন।

মনোনয়নপত্র জমাকালে কামরানের সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

মনোনয়নপত্র জমাদানের পূর্বে কামরানের বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তিনি মানিক পীর (র.) গোরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পর হাজারো নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন জমাদানের উদ্দেশ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান সাবেক মেয়র কামরান।