সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতু ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে ও নদীতে অবাধে বালু উত্তোলনের প্রতিবাদে মঙ্গলবার (৩ জুলাই) ধলাই সেতুর উপর এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জে ধলাই নদীতে কতিথ ব্যক্তি বালুমহাল ইজারা নিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে বালু উত্তোলন করছেন। এতে দীর্ঘতম ধলাই সেতু হুমকির মুখে পড়ে আছে। এখন বর্ষা মৌসুম চলছে। এসময় মুষলধারে বৃষ্টি ও পাহাড়ী ঢলে বন্যা হওয়ায় আরো বিপদজ্জনক অবস্থায় রয়েছে এ সেতুটি। কোম্পানীগঞ্জবাসীর স্বপ্নের এ সেতু ভেঙ্গে গেলে উপজেলাবাসীর যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। চরম ভোগান্তিতে পড়বে শিক্ষার্থীরা। স্বাস্থ্যসেবা সহ সব ধরণের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেনা তারা। তাই অবিলম্বে অবাধে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ধলাই সেতু রক্ষার্থে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুুল মিয়ার সভাপতিত্বে, হাফিয ফজল উদ্দিনের কোরআন তেলাওয়াত ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি মোঃ মঈন উদ্দিন মিলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নারী নেত্রী কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ, কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম,আলহাজ্ব মুফতী আব্দুল মোছাব্বির, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আবুল হোসেন, বিশিষ্ট মুরব্বী আব্দুল্লাহ ,ইউপি সদস্য আরাফাত আলী, কওমী ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ এর সেক্রেটারি হাফিয জামাল উদ্দিন, মুরব্বী তফজ্জুল ইসলাম, ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি আব্দুল আলীম, ব্যবসায়ী শওকত আলী বাবুল, মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ খোকন রন্জন দে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, মোঃ ফরিদ উদ্দিন,ডাঃ নূর আলম, বুরহান উদ্দিন, মোঃ জৈন উদ্দিন, আলীম উদ্দিন,সোলেমান তালুকদার, হাজী শফিকুল ইসলাম, হাজী আমিনুল হক, তারা মিয়া,মোস্তফা আহমদ কাচা, তরুণ ব্যবসায়ী শাহাব উদ্দিন, বিলাল আহমদ, জসিমুল ইসলাম আঙ্গুর, জুয়েল আহমদ, আনোয়ার হোসেন আনই,রবিউল ইসলাম, ফারুক আহমদ, বাবুল মিয়া, সৈয়দুর রহমান,শফিক আহমদ কালাম, মনিরুজ্জান মনির, মোঃ মনির মিয়া, ডাঃ জুয়েল, বশির আহমদ, কিবরিয়া আহমদ, রফিক আহমদ, বদরুল ইসলাম,সাদক আলী, মাওলানা কবির, রফিকুল ইসলাম রাঙ্গা, ইয়াকুব আলী, ওয়াহিদুজ্জামান লায়েক, আমিন রশীদ, দিলোয়ার হোসেন, সিরাজ মিয়া,এমরান আলী, ইয়াসীন আলী প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper