সিলেট নিউজ বিডি ডেস্ক: “মা ও পোনা মাছ ধরবোনা দেশের ক্ষতি করবোনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মিটা পানির মাছের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৫ই জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টায় টাংগুয়ার হাওড় সংলগ্ন শ্রীপুর দক্ষিন ইউনিয়ন পরিষদ ভবনে উক্ত পরিষদের চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে সি,এন,আর,এস,প্রকল্প সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাত এর সঞ্চালনায় টাংগুয়ার হাওড়ে মা ও পোনা মাছ ধরা বন্ধ রাখতে সচেতনতামুলক সভা অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু পুর্ণেন্দু দেব, বিশেষ অতিথি তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, টাংগুয়ার হাওড় কেন্দ্রিয়সহ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি বজলোর রহমান,দক্ষিন শ্রীপুর ইউনিয়ন সহব্যাবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক বজলো মিয়া, সি,এন,আর,এস,প্রকল্প উন্নয়ন কর্মী শাহীনুর রহমান শাহীন, উন্নয়ন কর্মী সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও টাংগুয়ার হাওড় পাড়ের সুশীল সমাজ প্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং হাওড় পাড়ের মৎস্যজীবীগন উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper