বালু উত্তোলন বন্ধে ও নদী ভাঙ্গন রোধের দাবীতে কানাইঘাটে শিক্ষার্থী সহ এলাকাবাসীর মানববন্ধন

কানাইঘাট(সিলেট)থেকে নিজস্ব প্রতিনিধি: কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির তালবাড়ী খালপার গ্রামে সুরমা নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে শিক্ষার্থী সহ এলাকাবাসী মানববন্ধন করেছেন। শনিবার(০৭ জুলাই) দুপুর ১২টায় খালপার দারুসসুন্নাহ সুলতানিয়া শিব্বিরিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ মাওঃ শিব্বির আহমদের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপারিন্ট্যান্ড সুলতান মোহাম্মদ সাদিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল গণি, হাজী ইন্তাজ আলী, সাবেক ইউপি সদস্য ছিকন্দর আলী, সমাজসেবী ইউসুফ আলী, হাজী তরিক উল্লাহ, মাওঃ আনোয়ারুল ইসলাম, মাওঃ রায়হান উদ্দিন, মাওঃ শহিদ আহমদ, সোনা মিয়া, আব্দুল কুদ্দুছ, মোঃ
আব্দুল্লাহ, আব্দুল ওয়াহিদ, সৈয়দ গোলাম আলী, ফয়জুল হক, হাজী মুজম্মীল আলী, ইকবাল আহমদ, সৈয়দ গোলাম মুমিন, মাদ্ধসঢ়;রাসা শিক্ষার্থী মাহমুদা তাসনিম। উপস্থিত ছিলেন- বাহার উদ্দিন, দেলোয়ার হোসেন, মস্তাক উদ্দিন, খালেদ আহমদ, আব্দুল আহাদ, ইশাদ আলী, লিয়াকত আলী এবং বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। শিক্ষা দিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ, আমাদের দাবি একটাই-বালু ইজারা বাতিল চাই, বালু ইজারা বাতিল কর-আমাদের মাদ্রাসা রক্ষা কর সহ বিভিন্ন ধরনের প্লেকাড নিয়ে মাদ্রাসার দু’শতাধিক ক্ষুধে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজাগঞ্জ ইউপির খালপার গ্রামের সুরমা নদী থেকে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের কারনে ভাঙ্গনের স্বীকার খালপার দারুসসুন্নাহ সুলতানিয়া শিব্বিরিয়া দাখিল মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, বাড়ী-ঘর সহ এলাকাকে নদীভাঙ্গনের কবল হতে রক্ষা করতে সুরমা নদী থেকে স্থায়ীভাবে বালু ইজারা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেছেন।

তারা আরো জানান, খালপার গ্রাম সংলগ্ন এলাকায় কোন বালু মহাল নেই। কতিপয় বালু ব্যবসায়ীরা তাদের স্বার্থসিদ্ধি হাসিলের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে বালু উত্তোলনের মাধ্যমে এলাকার নিরীহ মানুষদের ঘর-বাড়ি, শিক্ষা-প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন করে দিচ্ছে। এমনকি এলাকার কেউ প্রদিবাদ করতে গেলে তাকে চাঁদাবাজ সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাভোগ সহ হয়রানী করা হয়ে থাকে।

এলাকাবাসী অবিলম্বে উক্ত নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করে এলাকার মসজিদ-মাদ্রাসা, শিক্ষা- প্রতিষ্ঠান ও ঘর-বাড়ী রক্ষার্থে সংশ্লিষ্ট সকলের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।