কানাইঘাট(সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জমিয়তে উলামা বাংলাদেশের ছাত্র সংগঠন জমিয়তে তালাবার কেন্দ্রীয় কমিটির কাউন্সিল শনিবার(০৭ জুলাই) সকাল ১১টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের শুভ উদ্বোধন করেন জমিয়তে উলামার কেন্দ্রীয় প্রধানউপদেষ্টা মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী।
জমিয়তে উলামার সহসভাপতি মাওঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও জমিয়তে তালাবার কেন্দীয় সাধারন সম্পাদক মাওঃ আসআদ উদ্দিনের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্যে জমিয়তে উলামার কেন্দ্রীয় আমীর আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেন, ইসলামের নাম নিয়ে অনেক বাতিল শক্তি আজ মুসলমান ও জাতির আগামীদিনের কর্ণধার, ছাত্র সমাজকে নানা ভাবে বিভ্রান্ত করে যাচ্ছে। ঠিক সেই মূহুর্তে আলিমকুল শিরমনি আল্লামা মুশাহিদ বায়মপুরীর আদর্শকে ধারন করে বাতিল শক্তির বিরুদ্ধে জমিয়তে তালাবা ইসলামের সঠিক আক্বিদাকে ধারন করে ছাত্রদের হক্ব ও হক্বানিয়তের পতাকাতলে সমবেত করে যাচ্ছে।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জমিয়তে উলামার কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা সামছুদ্দীন দূর্লভপুরী, মহাসচিব মাওঃ নজরুল ইসলাম তোয়াকুলী, সহ-সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেইন চতুলী, মাওঃ আজমত উল্লাহ, সাংগঠিনক সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশিদ চতুলী, প্রচার সম্পাদক মাওঃ খালিদ আহমদ, অফিস সম্পাদক মাওঃ খালিদ সাইফুল্লাহ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওঃ বিলাল গাজী, সহ অফিস সম্পাদক হাফিজ নজির আহমদ প্রমুখ। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওঃ এমাদ উদ্দিন লাহিন কে সভাপতি ও পুনরায় মাওঃ আসআদ উদ্দিন কে সাধারন
সম্পাদক এবং মোঃ জাবির সাংগঠিনক সম্পাদক ও মাওঃ ইকরাম মাহমুদ কে প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জমিয়তে তালাবার কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
Sylhetnewsbd Online News Paper